
> বিশ্ব এসব দস্যুদের কাজ, বলল তেহরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার ইরানে নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন। ইসলামাবাদে শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরান হরমুজ প্রণালি খুলে না দেওয়ায় গতকাল ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।
ট্রাম্প ঘোষণা দেন, সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে ইরানি বন্দরে প্রবেশকারী কিংবা সেখান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো আটকানো শুরু হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের ‘হামলাকারী জাহাজ’ যদি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কাছাকাছি আসে, তাহলে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের নৌবাহিনী সমুদ্রের তলানিতে পড়ে আছে, তাদের ১৫৮টি জাহাজ সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

Leave a Reply