বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের জন্য সুখবর

> জাতীয় বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের জন্য সুখবরআমার দেশ অনলাইন

ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করেছে বাংলাদেশ। সোমবার রাত পৌনে ৮টা থেকে আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় শুরু করে। বর্তমানে এটি ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বাসসকে জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরো বাড়বে। এই অতিরিক্ত বিদ্যুৎ সার্বিক উৎপাদন বাড়াতে সহায়তা করছে এবং দেশব্যাপী লোডশেডিং কমাতে ভূমিকা রাখছে।

বিপিডিবির কর্মকর্তারা আরো জানান, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়ার কথা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *