হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের

হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের

> বিশ্ব > মধ্যপ্রাচ্য হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পেরআমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীতমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান নিজেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছে।

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই দাবি করেন।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘ইরান আমাদের জানিয়েছে তারা বর্তমানে ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। তারা চায় আমরা যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দেই। এর পাশাপাশি তারা বর্তমানে তাদের নেতৃত্বের পরিস্থিতি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।’

ট্রাম্প আরো বলেন, ‘আমি বিশ্বাস করি তারা (ইরান) তাদের নেতৃত্বের সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। এই বিষয়ে আপনাদের মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *