
যাত্রীসেবার পরিধি বাড়াতে আজ রোববার (৭ জুন) থেকে মেট্রোরেলের চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে। ফলে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।
নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত সাড়ে ১০টায়। আগে শেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে ছিল রাত সাড়ে ৯টা।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল জানিয়েছে, রাতের সেবা বাড়ানোর বিষয়ে গত এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে। প্রাথমিকভাবে বাড়তি ২০ মিনিটে উভয় দিকেই একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।

Leave a Reply