দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত ও ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় জামায়াতের শোক

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত ও ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় জামায়াতের শোক

> রাজনীতি > জামায়াত দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত ও ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় জামায়াতের শোকস্টাফ রিপোর্টার

দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৮৪ জনের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন আরোহীর সকলেই মর্মান্তিকভাবে নিহত এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৮৪ জনের আহত হন। এসব দুর্ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। নিহতদের পরিবার-পরিজনের শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমি এসব হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *