
> জাতীয় বাংলা নববর্ষে নিরাপত্তা নিশ্চতে ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েনস্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯: ০৪আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৯: ৩২
ছবি: আমার দেশবাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্বিক নিরাপত্তা জোরদারে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্যাপন নিশ্চিত করার লক্ষ্যে পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়, বিশেষ করে রমনার বটমূল ও এর আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগ জাতীয় জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, রমনা বটমূলে ছায়ানটের আয়োজনস্থল, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Leave a Reply