
> জাতীয় জাতীয় নির্বাচনে ঢাকায় কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউআমার দেশ অনলাইন
ছবি: সংগৃহীতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার যেসব আসনে কারচুপির অভিযোগ আনা হয়েছে, তার সত্যতা পায়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজ্যাবস এ তথ্য জানান।
ইভার্স ইজ্যাবস বলেন, কোনো অভিযোগ থাকলে সেক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণের সুযোগ আছে। ভোট ঘিরে ৬টি বিষয় গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে।
বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নীতি সমুন্নত রাখতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply