
প্রতিযোগিতায় নেতৃত্ব দেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম ও সিএসই বিভাগের শিক্ষার্থী নয়ন মালাকার © টিডিসি সম্পাদিত
আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিযোগিতা ‘ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অব ফাংশন অ্যানোটেশন’ (সিএএফএ)-এর ষষ্ঠ আসরে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার ইন্টেলিজেন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ল্যাব (সিআইএএল)। প্রতিযোগিতায় বিশ্বব্যাপী অংশগ্রহণকারী ২২৫৯টি দলের মধ্যে সিআইএএল ৫৫তম স্থান অর্জন করে রৌপ্য পদক লাভ করেছে।
যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসইউ) আয়োজিত এ প্রতিযোগিতার ফলাফল বুধবার (১০ জুন) রাতে প্রকাশ করা হয়। ২০২৫ সালের ১৫ অক্টোবর শুরু হওয়া এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক, ডেটা বিশ্লেষক ও জীববিজ্ঞানীদের মোট ২,৫৩৮ জন প্রতিযোগী অংশ নেন।
যবিপ্রবির সিআইএএল ল্যাবের পক্ষে প্রতিযোগিতায় নেতৃত্ব দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম। তার তত্ত্বাবধানে দলের সদস্য হিসেবে কাজ করেন সিএসই বিভাগের শিক্ষার্থী নয়ন মালাকার।

Leave a Reply